ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকীতে মাদ্রাসা ছাত্রের মা'কে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আঃকাইয়ুম হাওলাদারকে কুপিয়ে জখম


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ৪:৩৩
পটুয়াখালীর দুমকীতে মাদ্রাসা ছাত্রের মা'কে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আঃ কাইয়ুম হাওলাদার(৪০) নামে এক যুবককে দেশীয় রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্লবার (৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার বাহেরচর গ্রামের লঞ্চ ঘাটে মতিউর রহমান গাজীর চা-মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। 
 
বৃহস্পতিবার(৫ অক্টোবর) এ ঘটনায় আহতের স্ত্রী মোসাঃ সালমা বেগম বাদী হয়ে মোঃ রিপন হাওলাদারকে(৪৫) আসামি করে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাবেয়া জাহানারা মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রের মায়ের মোবাইলে/ ইমুতে ভিডিও কল দিয়ে প্রায়ই ইভটিজিং করেন রিপন হাওলাদার। ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রের মা ঘটনাস্থলে এসে ভবিষ্যতে আর বিরক্ত না করার জন্য বলেন। এতে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। স্থানীয় আঃ কাইয়ুম হাওলাদার ঝগড়া বন্ধ করতে ওই ছাত্রের মাকে শান্তনা দিয়ে রিপনের স্বভাব চরিত্র ভালো নয় এমন কথা বলেন। দোকান থেকে রিপন এ কথা শুনতে পেয়ে দোকানে থাকা দেশীয় ধারালো রামদা দিয়ে কাইয়ুমকে অতর্কিত কোপ দেয় এবং কাইয়ুম তা ডান হাত দিয়ে ঠেকালে তার  হাতের চারটি আঙ্গুল কেটে গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা আহত আঃ কাইয়ুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
 
ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রের মা জানান, রিপনের মোবাইল নম্বর ব্লক করে দেয়ার পরও সে ইমোতে ভিডিও কল দিয়ে আমাকে বিরক্ত করে। আমি তার কল ধরি না। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার গ্রামে কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়ায়। এসব কথাবার্তা আমার স্বামী শোনার পর আমাদের সংসারে অশান্তি নেমে এসেছে। আমি রিপনের দোকানে গিয়ে ভবিষ্যতে কল না করার জন্য বলি এবং স্থানীয় লোকজনের কাছে বিচার দেই। 
 
প্রত্যক্ষদর্শী দোকানদার মতিউর রহমান গাজী, জিয়াউর রহমান, স্থানীয় বাসিন্দা কাওসার, ও আসিক অভিযুক্তের বিচার দাবি করে জানান, রিপন মুখে কোন তর্ক বিতর্ক না করে হঠাৎ করে এসে কাইয়ুমকে আমাদের সামনেই রামদা দিয়ে কোপ দিয়ে আবার দৌড়ে দোকানে যায়। 
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিপন হাওলাদারের ছেলে সিফাত জানান, আমি ঘটনার সময় দোকান ছিলাম। তারা(ওই ছাত্রের মা ও রিপন) পার্সোনাল ভাবে ওখানে গিয়ে কথা বলছে। পরে সে(রিপন) মারামারি করে দোকানে ঢুকে গেছে। 
 
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ঘটনায় আসামীর বিরুদ্ধে ৩২৬ ধারায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন  উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার আসামি জেলহাজতে

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে যুবদলের স্মারকলিপি

জয়পুরহাটে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৮০০ বনজ ও ফলজ বৃক্ষ রোপণ

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে প্রস্তুতিমূলক সভা