ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সদরপুরে জেলেপল্লীর ২ শতাধিক পরিবার পানির নীচে


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৩:৪০

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর জেলে পল্লীতে কয়েক দিনের টানা ভারীবর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষণে পল্লীর বেশীরভাগ বসতবাড়ির ঘরে পানি ঢুকেছে। রান্নাবান্না ও মলত্যাগের স্থান পানির নীচে থাকায় ও পয়ঃপ্রণালি বন্ধ হয়ে যাওয়ায় নিত্যকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। পানিবন্দী পরিবারগুলোর নিকট দূরত্বে অবস্থিত ইউনিয়ন পরিষদের পাবলিক টয়লেট ও  বিভিন্ন এলাকায় গিয়ে প্রাতঃকর্ম সারছেন। এখানে বসবাসকারী প্রায় ২ শতাধিক জেলে ও বণিক পরিবারের প্রায় সহস্রাধিক লোকজন চরম মানবেতর জীবন কাটাচ্ছে। জলাবদ্ধ পানি দূষিত হয়ে রোগজীবাণু ছড়াচ্ছে ও অনেকেই ইতোমধ্যে পায়ের ঘা রোগে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতির প্রায় ৩ দিন অতিবাহিত হলেও কোন জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা তাদের খোঁজখবর নিতে যায়নি।  

জানা গেছে, কৃষ্ণপুর জেলে পল্লীতে প্রতি বছর বৃষ্টি মৌসুমে বর্ষণে এই এলাকা এভাবেই জলাবদ্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কোন সরকারই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বাচনের আগে অনেকেই আশ্বাস দিয়ে থাকেন কিন্তু কাজের কাজ কিছুই করেন না।  

গত শুক্রবার বিকেলে সরেজমিনে তথ্য সংগ্রহকালে এমন কথাই বলেছেন ভুক্তভোগীরা।জেলে পল্লীর বিমল সরকার (৬৫)  জানান, প্রায় ২ যুগ ধরে আমাদের জেলে পল্লীতে ভারী বর্ষণ হলে ঘরবাড়িতে পানি জমে যাওয়ার কারণে আমাদের চলাচল রান্নাবান্না কাজকর্মে দুর্ভোগ পোহাতে হয়। আমরা এখানকার দরিদ্র ও হতদরিদ্র লোকজন জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই।

তাপসী রাণী সরকার (৫৫) বলেন, ভোট আসলে আমাদের আদর বাড়ে। পরবর্তীতে আমাদের কেউ খোঁজ নেয় না। এত পানির মধ্যে আমরা কীভাবে বসবাস করব। চেয়ারম্যান মেম্বরদের বলি তারা আমাদের কথা শোনেনা।  

বিকাশ মালো (২৫) সহ বিভিন্ন নারী পুরুষ জানান আমাদের দুঃখ কষ্টের কেউ খোঁজ খবর নেয়নি। কাদা ও পানির মধ্যে হাটা চলাফেরা করে পায়ে ঘা হয়ে গেছে। ছেলেমেয়েরা ঘরের মধ্যে আটকা থাকতে চায়না। পঁচা পানিতে নেমে তাদেরও অসুখবিসুখ হচ্ছে। বৃষ্টি মৌসুমে আমাদের দুঃখকষ্টের সীমা থাকেনা। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন আমাদের দুঃখকষ্টের একটু খোঁজখবর নেয়ার।

 

এ প্রসঙ্গে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস সকালের সময় কে জানিয়েছেন, যদি স্থানীয়রা জায়গা দেয় তবে পল্লীতে ড্রেনেজ নির্মাণ করে জলাবদ্ধতা দূরীকরণে সহায়তা করব।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা