জয়পুরহাটে আইনগত সহায়তা বিষয়ে আলোচনা সভা
সরকারি খরচে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান বিষয়ে জন- সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে এনডিসি ফাউন্ডেশন চত্বরে জয়পুরহাট জেলা মানবাধিকার ফোরামের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন এনডিসি ফাউন্ডেশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা মানবাধিকার ফোরামের সভাপতি ও জিপি মোমিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম।
এনডিসি ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান কামরুজ্জামান সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক আব্দুল মোক্তাদির, যুগ্ম জেলা জজ ২য় আদালত সাজেদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সামিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন,জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, দৌগাছী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন।
বক্তারা বলেন সরকারি খরচে জনগনকে আইনী সহায়তা দেওয়ার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে।
তবে এ সেবা পাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল কে এগিয়ে আসতে হবে। লিগ্যাল এইড কার্যক্রম বাড়াতে অনেক বেশি লোককে সম্পৃক্ত করে সেবা দিতে মসজিদের ইমাম, শিক্ষক, মানবাধিকার কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীসহ স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied