তানোরে দূর্গাপূজা উপলক্ষে ইউএনও’র আগাম মন্দির পরিদর্শন
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে আগামী ২০ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এউপলক্ষে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তানোরে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে খোঁজখবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ইউএনও।
এসময় আগামী সোমবার উপজেলা পরিষদে পুরো উপজেলার ৫৯টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সহযোগীতা ও সতর্ক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান দেন তিনি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর সদরে অবস্থিত গোল্লাপাড়া মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক সনজিত কুমার, আকচা হিন্দুপাড়া মন্দির কমিটির সভাপতি বিশ্বজিত চৌধুরী, বুরুজ মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার ও রাতৈল মন্দির কমিটির সভাপতি মুকুল ঘোষ প্রমুখ।
এব্যাপারে তানোর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পুরো উপজেলার সব পূজামন্ডপে যেন সুষ্ঠভাবে দূর্গাপূজা উদযাপন করা হয়। কোন সাম্প্রদায়িক বাধাঁ যেন না আসে। এজন্য বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দকে সতর্ক করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। এছাড়াও মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক উসকানি যেন না ঘটে এজন্য সহযোগীতা ও সতর্ক বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেয়া হয় জানান ইউএনও।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied