ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে অর্ধগলিত অজ্ঞাত পুরুষের মৃতদেহ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ১:১৯
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান,ঝাউবন সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ধারণা করছে ২৫-৩০ বছর বয়সী হতে পারে। জেলে কালাম হোসেন নামে একজন বলেন, আমি সকালে মাছ ধরতে সাগরে যাই। তখন দুরে কিছু একটা ভাসতে দেখলে আমরা কাছে গিয়ে দেখি অর্ধগলিত একটি মৃতদেহ পানিতে ভাসছে।এ সময় মৃতদেহের পরনে কিছুই ছিল না। তাৎক্ষণিক আমি মৃতদেহের কোমরে রশি বেধে তীরে নিয়ে আসি এবং পুলিশ কে জানাই। এবিষয় কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য, পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬