ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাদক নিয়ন্ত্রণে অনন্য ভূমিকায় পুরস্কৃত হলেন চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মতিন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ৩:২৯

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতায় কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম মডেল থানায় কর্মরত এসআই মো: আব্দুল মতিন।

এ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত অভিন্ন মানদন্ডের আলোকে গত জুলাই-২০২৩ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার (এসআই) মনোনীত হলেন এসআই মো: আব্দুল মতিন। জুলাই মাসে ২১ হাজার ৪৭০ পিস ইয়াবা চালান সহ ৪ মাদককারবারিকে আটক করে মাদক নিয়ন্ত্রণে অনন্য ভূমিকা পালন করায় তিনি এ পুরস্কার লাভ করেন। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর নিকট থেকে শনিবার (৭ অক্টোবর) দুপুরে তিনি পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন। এ সময় কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এসআই মো: আব্দুল মতিন মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ‘আমার এ অর্জনে কুমিল্লা জেলা পুলিশ সুপার স্যার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) স্যার, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা স্যার, পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও পরিদর্শক (অপারেশন) শাহিনুল ইসলাম স্যার সহ প্রিয় সহকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেয়া সহ আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলের দোয়া কামনা করছি’।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ