ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে সদ্য অনুমোদন প্রাপ্ত স্কুল এন্ড কলেজ এর উদ্বোধনী ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ৩:৩৫
সদ্য অনুমোদন প্রাপ্ত সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর কলেজ শাখার  একাদশ শ্রেনীর শিক্ষাবর্ষ ২০২৩-২৪ এর ১ম উদ্বোধনী ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ।সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত চন্দ্র রায়। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আলাউদ্দীন বাবল ও মোঃ দিদার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল বাতেন, প্রাক্তন ছাত্র মোঃ আনোয়ার হোসেন সহ অন্যন্য শিক্ষক মন্ডলী ।সভা সঞ্চালনা করেন শিক্ষক আবুল হাসনাত রাসেল।
 
সভায় বক্তারা বলেন স্কুল প্রতিষ্ঠার দীর্ঘ ৯০ বছর পর স্কুলটির সাবেক ছাত্র /ছাত্রী বিশেষ করে প্রবাসী নুরুল মোস্তফা খোকন, শিল্পপতি আবুল কাসেম, বিগত ও বর্তমান কমিটির সদস্য সহ বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর একান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।এটি আমাদের অত্র অঞ্চলের জন্য বিশাল পাওয়া।এই স্কুল এন্ড কলেজকে ঘিরে এটি একটি সমৃদ্ধ ও আলোকিত এলাকায় পরিনত হবে।তাই আমরা সংশ্লিষ্ট সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ