ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে পুলিশ প্লাজা গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৬
জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশ প্লাজা সুপার ও গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। 
 
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর পরিকল্পনা ও বাস্তবায়নে এই পুলিশ প্লাজা সুপার মার্কেট প্রতিষ্ঠা লাভ করে।
 
গতকাল বিকেলে ফেস্টুন, বেলুন, পায়রা ও ফলক উন্মোচন করে পুলিশ প্লাজা সুপার ও গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। 
 
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান  মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র  রাবেয়া সুলতানা,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি  গোলাম হক্কানী, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব  নন্দলাল পার্শী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি  আব্দুল হাকিম মন্ডল, বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল আলম রফিক।
 
অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইশতিয়াক আলমসহ  জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
 
প্রধান অতিথি  বলেন পাকিস্তানীরা রাজারবাগে পুলিশ বাহিনীর উপর হামলা চালায়। সেদিন অনেক পুলিশ সদস্যগণ শহীদ হন। স্বাধীনতা অর্জনে পুলিশের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পুলিশ জনগনের বন্ধু, তারা জনগনের জান-মালের নিরাপত্তা দিয়ে আসছেন। তিনি আরো বলেন প্রত্যেক পুলিশ সদস্যগণকে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং পাশাপাশি হয়রানিমুক্ত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত