ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে চলন্ত বাসে আগুন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ৪০-৪৫ যাত্রী প্রাণে বেঁচে গেলেও ঠেলাঠেলি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন।
 
রোববার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কর্ণগোপ এলাকায় রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা- মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪৫ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে ডাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করায়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।
 
আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। এসময় পার্শ্ববর্তী এস এফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নি নির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে চলে গেছেন।
 
এস এফ টেক্সটাইলের অ্যাডমিন ফয়সাল ভূঁইয়া বলেন, ‘রাস্তার পাশেই অমাদের কারখানা হঠাৎ দেখি একটি বাসে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিমকে নিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
 
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম  বলেন, দগ্ধ বাসটি উদ্বার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার