ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে বিকাশ ব্যবসায়ীকে মারধর করে ৩ লক্ষাধিক টাকা ছিনতাই, থানায় অভিযোগ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৩১

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: পলাশ (৩৮) নামে এক বিকাশ ব্যবসায়ীকে মারধর করে ক্যাশে থাকা ৩ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম বাজারস্থ বিসমিল্লাহ্ সুইটস এর সামনে। এ ঘটনায় ভুক্তভোগি বিকাশ ব্যবসায়ী পলাশ বাদী হয়ে থানায় ২ জনের নাম উল্লোখপূর্বক অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোট থানার উত্তর মাহিনী গ্রামের রিয়াজুল হকের ছেলে মো: পলাশ দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রাম বাজারস্থ বিসমিল্লাহ্ সুইটস এর সামনে মহাসড়কের পাশে বিকাশ ও মোবাইল রিচার্জ এর ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মত গত শনিবারও (৭ অক্টোবর) তিনি দোকান খুলে ব্যবসা পরিচালনা করে আসছেন। ওইদিন দুপুর আনুমানিক সোয়া ১টায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন ফাল্গুনকরা গ্রামের মো: ছুট্টু মিয়ার ছেলে সাব্বির নামে এক কাস্টমার খরচ সহ ১৮ হাজার টাকা তার মোবাইলে বিকাশে সেন্ড মানি করতে বললে তিনি ০১৮৯২-৯৭২৭৯৫ নম্বরে  ২ ধাপে ১৮ হাজার ৭০০ টাকা সেন্ড মানি করেন। পরে দোকানদার তার কাছে সেন্ড মানির টাকা চাইলে সাব্বির নামের ওই কাস্টমার টাকা পরিশোধ না করে তার সাথে অযথা তর্কে লিপ্ত হন। একপর্যায়ে সাব্বির বিকাশ ব্যবসায়ী পলাশের উপর ক্ষিপ্ত হয়ে মোবাইলে কল করে আরো ৪-৫জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোক ডেকে এনে অতর্কিত হামলা করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলাকারীদের কিলঘুসির আঘাতে বিকাশ ব্যবসায়ী পলাশ নীলাফুলা জখম সহ গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা বিকাশ ব্যবসায়ীর ক্যাশে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী পৌর এলাকার চাঁন্দিশকরা গ্রামের হানিফ পাটোয়ারী সহ উপস্থিত লোকজন হামলাকারীদের কবল থেকে বিকাশ ব্যবসায়ী পলাশকে বাঁচানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদেরকেও হেনস্থা করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগি ওই ব্যবসায়ী চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং ঘটনার মূলহোতা সাব্বির সহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম বাজার এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো: ওসমান গণি বলেন, ‘বিকাশ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে মারধরের সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত