চন্দনাইশে কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসী প্রতিবাদ
চন্দনাইশে জনবহুল এলাকার একটি সড়কের উপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। গতকাল বিকালে উপজেলাধীন বরকল ইউপির ৯ নং ওয়ার্ডের কুলালডাঙ্গা এলাকার শীতলা বাড়ি সড়কটির কিছু অংশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি পাকা না হওয়ায় সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। এব্যপারে স্থানীয় টিটু দে,বিশ্বেসর,হারুনর রশীদ,মুন্নি দে,পুস্পিতা দে ও ইব্রাহিম জানায়,এই সড়কটি ৩ কিলোমিটার সড়কের প্রায় অংশ পাকা হলেও অদৃশ্য কারণে মহাসড়কের সাথে সংযুক্ত তিনশত মিটার সড়ক কাঁচা থেকে যায়। ফলে বর্ষাকালে কাঁচা সড়ক জুড়ে হাঁটু পানিতে কর্দমাক্ত হয়ে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে উঠে। এই সড়কটি দিয়ে সামন্ত পাড়া,শীল পাড়া,সিকদার বাড়ী সহ কয়েকটি পাড়া, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,থানা, হাঁট- বাজার,অফিস-আদালত,মন্দির,পশ্চিম হারলা শচিন্দ্র কুমার মহাজন প্রাথমিক বিদ্যালয়,শুচিয়া রামকৃষ্ণ উচ্চবিদ্যালয়,গাছবাড়ীয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ,বরমা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসায় শিক্ষক -শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে সংযুক্ত সড়ক দিয়ে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ সড়কটি বার বার আশ্বাস পেয়েও কখনো পাকা না হওয়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে ধানের চারা রোপণ করেন। এব্যপারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দীলিপ ভট্রাচার্য বলেন,সড়টির অবস্থা খুবই করুণ। এলজিইডির আওতাধীন সড়কটি বাস্তবায়নে ইতঃপূর্বে চেষ্টা করেও সফল হতে পারেননি বলেও তিনি জানান। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোনায়েদ আবছার চৌধুরী জানান,এটা গ্যাটার চিটাগং ফোর এ দিয়েছি। অনুমোদন হয়ে আসলে কাজ শুরু হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান