ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি: বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ১২:২৪

করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, 'নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে এগিয়ে যেতে হয়, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কল্যাণে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছেন নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী।' গত ৮ অক্টোবর (রোববার) সন্ধ্যায় নগরের জামাল খান রয়েল আর্কেড ক্লাবে  রূপাস বিউটি পার্লার ও কুইনস এর যৌথ ব্যবস্থাপনায় লাভলি লেডিস গ্রুপ প্রেজেন্ট শারদ মেলা সিজন-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   ৩দিন ব্যাপি নারী উদ্যেক্তাদের অংশগ্রহণে প্রায় ৫০টি দোকান নিয়ে বসেছে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকের বক্তব্যে রুবায়েদ ইয়াসমীন রূপা বলেন: নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য নারী উদেক্তাদের নিয়েই আমাদের আয়োজন। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে। সবাইকে মেলাতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং মেলা সফল করার জন্য সবাইকে আহ্বান জানান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাভলী লেডিস গ্রুপের স্বত্তাধিকারী লুৎফুন্নেসা রুম্পা, সুরাইয়া রাঈসা, আওয়ামী লীগ নেতা ওসমান গনি, যুবলীগ নেতা মো. ইফতেখার ইফতু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দেলোয়ার, যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমাত খান আতিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান, ইকরামুল আদিব, নীরব, মো. সোহেল প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার