ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৩:৩৩
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার বেলা ১২ টায় নতুনহাট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে এক বিশাল বিক্ষোভ মিছিল  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন  সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির যুগ্ম  আহবায়ক এ্যাড. মিজানুর রহমান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,কৃষক দলের  সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি  সাইফুল ইসলাম ডালিম, আক্কেলপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারন সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। 
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, রেজভী আহমেদ, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ প্রমুখ।  সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী  এবং সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ