ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি নিহত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৯-১০-২০২৩ বিকাল ৫:৪৯

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মো: সোহেল (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর উত্তর পাড়ার সিরাজ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটায়। তথ্যটি নিশ্চিত করেন পৌর কাউন্সিলর হাসান মামুন শরীফ। মৃত্যুকালে সোহেল মা-বাবা, স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) বিকালে ইলেকট্রিক মিস্ত্রি সোহেল তার নিজগ্রামে স্বপন মিয়ার বিদ্যুৎ সংযোগের কাজ করতে বিদ্যুৎ খুঁটিতে উঠেন। এ সময় ভুলবশতঃ কাজ করা অবস্থায় সে বিদুৎ স্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আবুল হাশেম সবুজ বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত সোহেল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান সহ দীর্ঘক্ষণ অবজারবেশনে রাখার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বিকাল সাড়ে চারটায় মৃত্যু বরণ করেন।’

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ