ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ৯-১০-২০২৩ রাত ৯:৪৪

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর,২০২৩ খ্রি. তারিখ সোমবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহের আয়োজনে নগরীর শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির পরিচালক (অঙ্গীভূতকরণ) মোঃ আহসান উল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকার নানা পদক্ষেপে এই বাহিনীকে সুসজ্জিত করেছে। শুধু পোশাক পরিবর্তনই নয় অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ঝিনাইদহসহ সারাদেশে আনসার সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান, সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন অর রশিদ, মাগুরা জেলার জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া আক্তার।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, ক্রোকারিজ ও ছাতাসহ বিভিন্ন প্রকারের পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক