মাধবপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০-অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় ।
এসময় অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ফজলে আকবর মোঃশাহজাহান সাহেব, সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, মাধবপুর থানার ওসি(তদন্ত) আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন,সাবেক ভাইস-চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত ,ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাসুদ খাঁন,মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম,সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল , যুবলীগের সভাপতি ফারুক পাঠান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা,সাধারণ সম্পাদক লিটন রায়,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল,মাধবপুর মডেল প্রেস ক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।
মাধবপুর থানা ওসি(তদন্ত) আতিকুর রহমান বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহসান বলেন, ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এবার ১২০টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে এবার প্রধানমন্ত্রীর উপহার শ্রীঘ্রই পৌঁছে দেওয়া হবে। যে কোনো বিষয়ে সর্বক্ষণ আমাকে ফোন দিবেন আমি আপনাদের পূজা মন্ডপে চলে যাবো।সিসি টিভি(আইপি) ক্যামেরা পূজা মন্ডপে স্হাপন করবেন,এ বিষয়ে আমাদের সব সহযোগীতা থাকবে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত