ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপ কিশোর কিশোরী ক্লাব সদস্যদের কারাতে প্রশিক্ষণ প্রদান


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ৩:৩২
সন্দ্বীপে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভা কিশোর কিশোরী ক্লাব এর সদস্যদের কারাতে প্রশিক্ষণ প্রদান ও পোশাক বিতরণ করা হয়েছে।এরপর কিশোর কিশোরী ক্লাব সম্পর্কে উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন কে অবহিতকরণ করা হয়েছে।৯ অক্টোবর বিকালে সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। কারাতে প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন মোঃ আলী আকবর।এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক, জেন্ডার প্রোমোটার  আবু ছায়েদ, সংগীত শিক্ষক তফসির হোসেন জুয়েল, আবৃত্তি শিক্ষক শারমিন সুমা এবং সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মন্ডলী । 
 
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক জানান কিশোর কিশোরীরা বয়ঃসন্ধিকালীন সময় থেকে শুরু করে অনেক বখাটের উৎপাত ও শারীরিক ও মানষিক নির্যাতনের মুখোমুখী হতে হয়।তাই তাদের শরীর চর্চার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার কৌশল জানা অতীব জরুরী। সে বিষয়টি মাথায় রেখে কিশোর কিশোর ক্লাব স্থাপন প্রকল্প থেকে তাদের জন্য সারাদেশের ক্লাব সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরো জানান এই প্রশিক্ষন পরিচালনা করার জন্য চিত্র নায়ক রুবেল উক্ত প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন।আগামী মাসে তিনিও সন্দ্বীপে স্ব-শরীরে এসে এই প্রশিক্ষণ প্রদান করবেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ