চন্দনাইশে প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের নির্বাচন অনুষ্ঠিত
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কতৃক পরিচালিত চন্দনাইশ উপজেলা প্রাথমিক সহকারী ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের (রেজিঃনং ১২১৯৯) ত্রি-বাষির্কী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিটির আহবায়ক পশ্চিম বৈলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিকী,যুগ্ম-আহবায়ক ও সহকারী প্রিসাইডিং যথাক্রমে পশ্চিম জাফরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সাতবাড়িয়া হাজির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ও জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফির উল্লাহ। জানা যায়,বিগত তিন মাস ধরে সাবেক উপজেলা কমিটির মাধ্যমে চন্দনাইশ উপজেলা ও পৌরসভার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ইউনিয়ন কমিটি গুলো গঠন করে দেন। সে ইউনিয়ন কমিটি থেকে নির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এর প্রত্যক্ষ গোপন ব্যালটে ভোটারের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাষ্টার নাজিম উদ্দীন ও মাষ্টার কামরুল ইসলাম চৌধুরী। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৫জন প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচতি হয় রুপক কান্তি ঘোষ এবং অর্থ সম্পাদক পদের জন্য ২জন প্রতিদ্বন্দ্বিতা করে ২৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয় নেজামুল ইসলাম।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান