আলীকদম সেনা জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
বান্দরবান জেলার লামা উপজেলায় আলীকদম সেনা জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১'ই অক্টোবর, ২৩ইং (বুধবার) লামা উপজেলার ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের ও ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রিতি ও উন্নয়ন বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন আলীকদম ও লামার দূর্গম পাহাড়ের বসবাসরত মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।তার পরিপ্রেক্ষিতে আজ জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ঐ এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন।পাশাপাশি তিনি আরও বলেন,পার্বত্য অঞ্চলের মানুষের পাশে সবসময় এখন যেভাবে পাশে রয়েছে,ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied