ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সকালের সময় সংবাদ প্রকাশের পর

রূপগঞ্জে অবৈধ মেলা বন্ধ করে দিলো প্রশাসন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৪:৩৮

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোন প্রকার অনুমোতি ছাড়া শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমি বালু ভরাট করে দখল করা স্থানে আয়োজন করা আনন্দ মেলা অবশেষে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রশাসন। বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় অবস্থিত মেলাটি বন্ধ করে দেয়া হয়। 
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, কায়েতপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও ছাত্রলীগ নেতা ওমর ফারুক শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমিতে বালু ভরাট করে কোন প্রকার অনুমোতি ছাড়াই এক আনন্দ মেলার আয়োজন করেন। এতে স্থানীয় মুসল্লিসহ এলাকাবাসী বাঁধা দিলেও মেলা বন্ধ করা হয়নি। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নির্দেশে বুধবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ সড়েজমিনে গিয়ে মেলা বন্ধ করে দেয়া হয়। এদিকে, আনন্দ মেলা বন্ধ করে দেয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার