দর্শনা কোটালী গ্রামে এক সপ্তাহের ব্যবধানে ৩ বাড়িতে চুরি
দর্শনা কোটালি গ্রামে একের পর এক ধারাবাহিক চুরির ঘটনা ঘটেই চলেছে। গত এক সপ্তাহে ৩ বাড়িতে চোর চক্রের হানায় পাখি ভ্যান,মোটরসাইকেল কমিউনিটি ক্লিনিকের মটরসহ ২ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে কোটালি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে একটি পানি তোলা মটর চুরি করে নিয়ে গেছে। এ সকল ধারাবাহিক চুরির ঘটনায় চরম আতঙ্কে ভুগছে কোটালি গ্রামবাসী। দারিদ্র পরিবারের একমাত্র সম্বল পাখি ভ্যান,দরিদ্র পরিবারের একমাত্র শখের মোটরসাইকেল ও কমিউনিটি ক্লিনিকের মটর চুরির ঘটনায় হতবাক ভুক্তভোগী ও স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য কায়েশ উদ্দিন জানান গত ৭ অক্টোবর কোটালি গ্রামের রজব আলীর ছেলে আব্দুল আলিম এর একটি পাখি ভ্যান, ৯ অক্টোবর একই গ্রামের ইদু বক্স'র ছেলে হাবিব এর একটি মটরসাইকেল ও ১২ অক্টোবর রাকে কোটালী কমিউনিটি ক্লিনিকের একটি মটর সঙ্ঘবদ্ধ চোরচক্র চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানায় ভুক্তভোগী কোটালী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিনা খাতুন। এবিষয়ে বেগমপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আরমান জানান চুরির বিষয়টি আমি শুনেছি তবে আমাদের পক্ষ থেকে চোর চক্রকে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে দুই এক দিনের মধ্যে চোর চক্রকে আটক করতে সক্ষম হবো।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান