ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৪:৫৬

কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর এনসিপি প্রধান সমন্বয়কারী মো. জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।

সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন, উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক। এছাড়া মানবিক সহায়তার আওতায় দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল, ঢেউটিন, গৃহনির্মাণ মঞ্জুরি, নগদ অর্থের চেক, শুকনা খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন নবনিযুক্ত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন