চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
" আপনার চোখ'কে ভালোবাসুন" এ প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যালি প্রদক্ষিণ শেষে অত্র চক্ষু হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কোষাধ্যক্ষ মতিউর রহমান বরজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী চক্ষু চিকিৎসার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সম্মানী সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের ডা. রুমানা আফরোজ লিয়া, ডা. ইমরান জাভেদ,ডা. তৌহিদুল ইসলাম সুজন, ডা. মোখলেসুর রহমান সহ অত্র চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি (সার্বিক) পরিচালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু হাসপাতালে প্রায় ২৫০ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে বলে এসব কথা জানান তিনি।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied