লামার ফাঁসিয়াখালীতে বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি
পাহাড়ি বন্যহাতির তান্ডবে দিশাহারা হয়ে পড়েছেন বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী এলাকার কৃষকরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর হাতির দল পাহাড় থেকে নেমে এসে তান্ডব চালায় ফসলি জমিতে। ফসল খেয়ে ও পা দিয়ে পিষিয়ে নষ্ট করে ফেলছে। এতে করে উঠতি ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার কৃষকরা। এ অবস্থায় ঢাক-ঢোল বাজিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা।
উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী নাপিতারঝিরি গ্রামের কৃষক আব্দুল খালেক বলছিলেন, আমন ধান পাকতে শুরু করেছে। এ অবস্থায় হাতির পাল এসে প্রতি রাতে ক্ষেতে নামে। গ্রামের সবাই মিলে লাঠিসোঁটা, মশাল নিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কোনোমতেই ধান রক্ষা করা যাচ্ছে না। গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ইং মঙ্গলবার রাত ১টায় ১৮/২০টি বন্যহাতি তার জমিতে নেমে ১ একর (২.৫ কানি) জমির ধান খেয়ে ও পাড়িয়ে নষ্ট করেছে। এতে করে তার ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘিলাতলী নাপিতারঝিরি আরেক কৃষক কবির আহমদ (৭৫) পিতা- মৃত হাবিবুর রহমান বলেন, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত একই হাতির পালটি তার ৮০ শতক (২ কানি) জমির ধান নষ্ট করে ৭০ হাজার টাকার ক্ষতি করে। একইভাবে অপর কৃষক মোরশেদুল আলম (২০) বলেন, বন্যহাতি তারও ৩০ শতক জমির ধান নষ্ট করে ৪০ হাজার টাকার ক্ষতি করেছে।
বুধবার ওই এলাকায় গিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে বন্যহাতির বিশাল একটি দল ওই এলাকায় অবস্থান করছে। হাতির এই দলটি প্রায় প্রতিদিন নেমে আসছে আবাদি জমিতে। কয়েক দিনের অব্যাহত হাতির অত্যাচারে ঘিলাতলী এলাকায় বিনষ্ট হয়েছে প্রায় ১০ একর জমির আমন ধানখেত। এতে দিশাহারা ক্ষতিগ্রস্ত কৃষক। খাদ্যের সন্ধানে অভুক্ত হাতিগুলো লোকালয়ে এসে ছোটাছুটি করে। হাতির তান্ডবে এখন তাদের রাত কাটে নির্ঘুমে। স্থানীয় কৃষকরা জানায়, সব হারানোর ভয়ে কেউ কেউ আধাপাকা ধান কেটে নিয়ে আসছে। কেউ কেউ অপেক্ষা করছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied