কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনার কয়রায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থপনা বিভাগের আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কর্মীদের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,উপজেলা সিপিপির টিম লিডার জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহমামুন আল মামুন লাভলু, ফায়ার সার্ভিসের কয়রার টিম লিডার মোঃ আঃ সালাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে দুর্যোগের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied