ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন : এম এ আউয়াল


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ৪:৩২
নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক লায়ন এম এ আউয়াল।
 
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় এম এ আউয়ালের ঢাকাস্থ ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
 
এ সময় তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকেই সবসময় মিডিয়া বান্ধব। আমার নিজেরও এখন মিডিয়া আছে। মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু সাংবাদিকদের মধ্যে বিভাজন থাকা উচিৎ নয়। বিভাজনটা যেহেতু হয়ে গেছে, একটা রামগঞ্জ প্রেসক্লাব, আরেকটা রামগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
 
বিশেষ করে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবটা যেটা হয়েছে, আপনারা সবাই জ্ঞানী, গুণী মানুষ। আপনারা এই সংগঠনটাকে, এই প্রেসক্লাবটাকে ধরে রাখুন। এটার মধ্যে যেন কোন বিভাজন না হয়, কোন গ্রুপিং না হয়। বরং এখানে যত বেশি সাংবাদিক আসবে ততই এই প্রেসক্লাব সমৃদ্ধ হবে। সেটা মাথায় রাখবেন। কারো সমালোচনার দরকার নেই, কারো আলোচনার দরকার নেই। সকলের সংবাদই আপনারা প্রকাশ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। মনে রাখবেন আপনারা যদি কোন ভুল সংবাদ পরিবেশন করেন, তখন সে ব্যক্তি যেমন আঘাত পায়, তার পরিবার আঘাত পায়। সমাজ তাকে ভিন্ন ভাবে দেখে, কিন্তু সংবাদটা দেখা গেলযে মিথ্যা। যেকোন সংবাদ পরিবেশন করবেন, সংবাদের যেন যথার্থতা থাকে। উভয় পক্ষের বক্তব্য নিবেন। আপনার সংবাদের মাধ্যমে সাধারন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
 
আপনারা নিরবে কাজ করে যান, কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজন নেই। নীরবে কাজ করার মধ্য দিয়েই আপনাদের প্রেসক্লাব শক্তিশালী হবে। আর যে কোন সিদ্ধান্ত সবাই মিলে নিবেন।
 
রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনারা এগিয়ে যাবেন। আপনাদের সাথে আমি আছি এবং থাকব।এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি ও এস টিভি বাংলা প্রতিনিধি হাজী মোহাম্মদ মহসীন, সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গনজাগরণ প্রতিনিধি সোহেল হোসেন।
 
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কথা প্রতিনিধি মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রুবেল।
 
এছাড়াও কার্যনির্বাহীর সদস্য, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, দৈনিক আমাদের স্বদেশ প্রতিনিধি মহিবউল্যাহ, বাংলার প্রতিদিন প্রতিনিধি নাজমুল হোসেন বাপ্পি, সত্যের সন্ধানে প্রতিনিধি মোঃ মেহেদী হাসান প্রমুখ।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড