গাজায় ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা ও নারী, শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসল্লিরা। নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা।
পাবনা ওলামা মাশায়েকের ব্যানারে শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা পাবনা শহরের চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের চারা মাথা মোড় হয়ে ট্রাফিক মোড় দিয়ে শহরের প্রধান সড়কে প্রবেশ করে। এসময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন,‘দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা হরে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভন্ডামি আর কিছু নেই।’
ফিলিস্তিনিদের স্বাধীন ভূখন্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই। আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেমকে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করবো।’
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি