ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশে এবার ৩২৪০৮ মণ্ডপে দুর্গাপূজা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৩ রাত ৯:২০

চলতি বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।  

গত বছর এ সংখ্যাটি ছিলো ৩২ হাজার ১৬৮টি৷ এ বছর ঢাকা মহানগরীতে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ২৪৫টি মন্দিরে, গত বছর এ সংখ্যাটি ছিলো ২৪২টি।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।  

  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সংগঠনের  সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের উপদেষ্টা শৈলেন্দ্রনাথ মজুমদার, সহ সভাপতি ডি এন চ্যাটার্জি,,পূরবী মজুমদার, অ্যাড.তাপস কুমার পাল,, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন মণ্ডল, শ্যামল পালিত, রবীন্দ্রনাথ বসু,  নারায়ন সাহা মনি, শুভাশিষ  বিশ্বাস সাধন,, বিপ্লব  দে, সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল  দেবনাথ অ্যাড. কিশোর বসু রায় চৌধুরী পিন্টু, প্রানতোষ আচার্য শিবু, কোষাধ্যক্ষ ড. তাপস পাল, মহিলা বিষয়ক সম্পাদক ছায়া ভট্টাচার্য,  দপ্তর সম্পাদক সুবোল কুমার ঘোষ,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মানিক  লাল ঘোষ, সমাজকল্যান সম্পাদক শ্যামলী, মুখার্জি, গণসংযোগ সম্পাদক অ্যাড. বিনয় কুমার ঘোষ বিটুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উউপস্থিত ছিলেন। 

জাতীয় সংসদ নির্বাচনের আগে যে দুর্গোৎসব আসছে, তাতে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

চলতি বছর দুর্গাপূজার আগে দেশের ৩৫টি স্থানে মন্দির, মণ্ডপে হামলা ও ভাংচুরের পরিসংখ্যান উপস্থাপন করেন পরিষদ নেতারা।

চন্দ্রনাথ পোদ্দার লিখিত বক্তব্যে বলেন, এই সময়টিতে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়ে যায়, আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করে। সারা বছর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, প্রতিমা ভাঙচুর, জায়গাজমি ও মন্দির-শ্মশান জবরদখল, অপহরণ করে ধর্মান্তরিতকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে।

পূজাকে সামনে রেখে হামলা বেড়ে যায়। ইতোমধ্যে প্রায় দশটা জেলা থেকে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনার খবর পেয়েছি আমরা।
বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করেছে।

আলোচনা শেষে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক বলে মন্তব্য করেন পরিষদ নেতারা।  
চন্দ্রনাথ পোদ্দার বলেন, আগামী জানুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দুঃখজনক বাস্তবতায় ‘নির্বাচন ও নির্যাতন’ ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে সনাতন সম্প্রদায়ের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনের পূর্বাপর শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বর্তমান সরকার এবং সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রতি যথাযথ ভূমিকা পালনের অনুরোধ জানাই। বিশেষ করে অতীতে যে সকল ব্যক্তি সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে, তাদেরকে নির্বাচনে প্রার্থী না করার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

তাছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব, লক্ষ্মীপূজা ও কালীপূজা চলাকালীন সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন পরিষদের নেতারা।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি