উখিয়ায় বঙ্গমাতার জন্মদিনে নগদ টাকা ও সেলাই মেশিন বিতরণ
কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান হলো- ‘বঙ্গমাতা- সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’। রোববার (৮ আগস্ট) উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম। বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
বঙ্গমাতাকে একজন মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে সংগ্রামের পেছনে তিনি সাহস ও উৎসাহ দিয়েছেন। বিশেষ করে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে বঙ্গমাতার অনুপ্রেরণা ছিল বিরল এক ইতিহাস।
এ সময় উপস্থিত ছিলেন- উখিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরু উদ্দিন মুকুল, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, এম ফেরদৌস ওয়াহিদসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম ও নারী সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে উপহার হিসেবে ৭ মহিলাকে সেলাই মেশিন ও দুজনকে নগদ টাকা প্রদান করা হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা