কেশরহাট ডিগ্রী কলেজের নিয়োগ স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা!
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রী কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির কারণে কলেজের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাসহ আভ্যন্তরীণ আইন-শৃংখলা কাঠামো ভেঙ্গে পরায় চারজন কর্মচারীর নিয়োগের সকল কার্যক্রম বন্ধের আদেশ চেয়ে গতকাক বৃহস্পতিবার ১২ অক্টোবর জেলা রাজশাহীর মোহনপুর সহকারী বিজ্ঞ জজ আদালতে নিয়োগ প্রত্যাশী ভুক্তভোগী মোহনপুর উপজেলার পারিলাডাঙ্গা গ্রামের সুদীপ্ত হালদার ও রায়ঘাটি গ্রামের মাসুদ রানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিজ্ঞ আদালত কলেজ গভর্ণিং বডির সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক হেনা, শিক্ষক প্রতিনিধি ফেরদৌস আলী, বাছাই কমিটির প্রতিনিধি শহিদুজ্জামান শহীদ, সদস্য ফারুক আহমেদকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে পরবর্তী শুনানীর জন্য আগামী ১২ নভেম্বর তারিখ ধার্য করেছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কেশরহাট ডিগ্রী কলেজের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম ক্ষমতার দাপটে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে উপাধ্যক্ষ আনোয়ারুল হক হেনাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দিয়ে দুই জন ল্যাব সহকারি, একজন নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কর্মচারী নিয়োগে ব্যাপক বাণিজ্যর পায়ঁতারাসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কলেজটিকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তাই নিয়োগ বন্ধের জন্য আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
এব্যাপারে কেশরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক হেনা বলেন, এখন পর্যন্ত আদালতের কোন নোটিশ আমি পায়নি। তবে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্পন্ন তথ্য সভাপতি মহোদয় ভাল জানেন বলে এড়িয়ে গেছেন। এবিষয়ে কেশরহাট ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালামের ফোনে দেয়া হলেও রিসিভ হয়নি। এজন্য তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied