কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা সরকারের অনন্য অবদান - প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা সরকারের অনন্য অবদান। এট মাধ্যমে তৃনমূলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের প্রতিটা গ্রামের বৃদ্ধ মা-বাবারা ও অসহায় ভাই-বোনরা যেন গ্রামেই আধুনিক স্বাস্থ্য সেবা পান উপজেলা বা জেলায় না যেতে হয়, সে জন্য বঙ্গবন্ধুকন্যা ১৯৯৮ সালে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক পাইলট প্রকল্প করেন এবং ২০০১ সালের মধ্যে ১০০০০ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করেন। কিন্তু দুর্ভাগ্য, ২০০১ সালের নির্বাচনের নৌকা মার্কা বিজয়ী হয়নি এবং বিএনপি সরকার সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেন। মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়।
পলক এমপি আরো বলেন, উন্নয়নের জন্য প্রয়োজন ধারাবাহিকতা। আপনারা গত তিনবার বঙ্গবন্ধুকন্যার উপর আস্থা রেখেছেন এবং নৌকা মার্কাকে বিজয়ী করেছেন বলেই আজ আমাদের প্রাণের সিংড়াসহ গোটা বাংলাদেশে সাধিত হয়েছে উন্নয়ন বিপ্লব। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ সার্বিক উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।
শনিবার সকাল ১০ টায় তুরস্ক সরকারের সহযোগিতায় সিংড়া উপজেলার অন্তর্গত ৪নং কলম ইউনিয়নে নির্মিত বলিয়াবাড়ি কমিউনিটি ক্লিনিক এবং সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মোহাম্মদ মশিউর রহমান, তুরস্ক সরকারের প্রতিনিধি সেভকি মার্ট বারিস, মুহম্মদ আলী আরমাগান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা,
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু প্রমুখ।
এসময় তিনি চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম, স্থাপনদিঘী ও গোয়াল বাড়িয়াতে তিনটি গার্ডার ব্রীজ উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
Link Copied