কাশিয়ানীতে ভাতা কার্ড দেয়ার নামে প্রতারণা, আটক-২
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে গোপালগঞ্জের কাশিয়ানীতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে জহিরুল ইসলাম বকুল (৪২)।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার পুইশুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ওই প্রতারকরা উপজেলার পুইশুর গ্রামের রেজাউল শিকদারের বাড়িতে গিয়ে তাৎক্ষনিক প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিতে পারেন বলে প্রতিশ্রুতি দেয়। রেজাউল শিকদার সরল বিশ্বাসে নিজের প্রতিবন্ধী ভাতা কার্ড করার জন্য তাদেরকে তিন হাজার টাকা দেন। পরে ওই প্রতারকদের কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায় তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে। স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে আটক করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসে।
ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস জানান, প্রতারক চক্রের সদস্যরা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সহজ-সরল লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল শিকদারকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নেয় প্রতারকরা। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গেলে প্রতারকরা আমাকেও চ্যালেঞ্জ করে। আটক করার পর জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে আমি কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। আটক দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied