ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পাবনায় জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৪-১০-২০২৩ বিকাল ৫:৪৫

পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলের জেলেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তাদের দাবি-ইজারার নামে স্থানীয় প্রভাবশালী রতন মাস্টার তাদের বিলে মাছ ধরা বন্ধ করে দিয়েছে এবং নানাভাবে হয়রানি করছেন। বিলে মাছ ধরতে না পারায় শত শত জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছেন।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের হাটখালিতে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিলের কয়েকশ’ জেলে অংশগ্রহণ করেন।
জেলে পরি হালদার, পলান হালদার, জালাল উদ্দিন, করিম উদ্দিন শেখ, আসলাম বিশ্বাস, ফিরোজ খা, আরিফ বিশ্বাস, মজনু শেখ, জগন্নাথ সন্ন্যাসী বলেন, বিলের কিছু ক্যানাল ইজারা নেন রতন মাস্টারসহ প্রভাবশালী মহল। কিন্তু রতন মাস্টার ক্ষমতাসীন দলের কতিপয় নেতার যোগসাজশে পুরো বিলই দখলে নিয়েছেন। রতন মাস্টার  জেলেদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকার করলে জেলেদের বিল থেকে বের করে দেন‌। 
তারা আরও বলেন, সম্প্রতি সন্ত্রাসী বাহিনীর সাহায্যে জেলেদের বিল থেকে বের করে দিয়েছে। এতে শত শত  জেলে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা এই বিলে মাছ ধরেই জীবিকা নির্বাহ করি। রতন মাস্টারের ভয়ে বিলে নামতে পারছি না। আমাদের সংসার চালানোই এখন দুঃস হয়ে পড়েছে। 
মানববন্ধন শেষে অভিযুক্ত রতন মাস্টারের কুশপুত্তলিকা দাহ করেন জেলেরা।
তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত রতন মাস্টার। তিনি বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমার নামে কোনো বিলের ইজারা নেই। আমার প্রতিবেশী ও চাচাতো ভাইয়েরা হয়তো সমিতির নামে ইজারা নিয়েছেন। আমি বিএনপি করি‌ এজন্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। 
তবে উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান বলেন, রতন মাস্টার সমিতির নামে ইজারা নিয়েছেন। কিন্তু তিনি জেলেদের ওপর জোরজবরদস্তি করেন। তিনি শুধু বিলের ক্যানাল ইজারা নিয়েছেন। বাকি অংশে  জেলেরা মাছ ধরতে পারবেন‌। এতে কোনো বাধা নেই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি

কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা

রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন

টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল