ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মায় অভিযান


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ২:১০

ফরিদপুরের সদরপুরে প্রজননে সক্ষম ডিমওয়ালা মা ইলিশ মাছ সংরক্ষণে পদ্মানদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে সদরপুর ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার।

শনিবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় পিয়াজখালি শয়তানখালি ঘাট থেকে স্পীড বোট ও ট্রলার নিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির। উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় অভিযানে সহযোগীতা করেন সদরপুর থানা পুলিশ ও উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তারা। 

এ বিষয়ে  উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর কবির বলেন, মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হবে। আমরা সতর্ক আছি এবং প্রয়োজনে যে কোন সময় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকব। তিনি আরও বলেন, ঘাটে স্পীডবোট ও ডবল ইঞ্জিন চালিত ট্রলার প্রস্তুত থাকবে। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।  

প্রসঙ্গ, চলতি মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন