মধুখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক রেশনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মধুখালী প্রেসক্লাব চত্বরে লিখিত বক্তব্য পাঠকরেন সাবেক এসআই মোঃ জাহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ১ জানুয়ারী ২০২০খ্রিঃ পূর্বে অবসর করি। অবসর গ্রহণ পরবর্তী পারিবারিক রেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবরে কয়েকবার আবেদন করি। বিষয়টি নিয়ে বার্ষিক পুলিশ সপ্তাহ পালনকালীন সময়ে আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক রেশন প্রদানের আশ্বাস দেন। পরবর্তীতে ১ জানুয়ারী ২০২০ খ্রিঃ থেকে অবসারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক রেশন প্রদানের নিদের্শ দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শে সারাদেশে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পারিবারিক রেশন বিতরণ করা হয়।দুর্ভাগ্য বসত ১ জানুয়ারী ২০২০খ্রিঃ পূর্বে যারা অবসরে যাই তারা পারিবারিক রেশন থেকে ব িত হই। আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারী পারিবারিক রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সদয় সহানুভুতি কামনা করছি। সংবাদসম্মেলনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মি মোঃ নজরুল ইসলাম,মোঃ হারুনর রশিদ,মোঃ আবু বক্কার সিদ্দিক,মোঃ শহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম,মোঃ নুরুল ইসলাম ও প্রফল্ল কুমার সাহাসহ প্রমুখ। এ সময় উপজেলার প্রায় শতাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু
Link Copied