ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-১৯ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুলের মোটর শোভাযাত্রা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:২৯

ঢাকা-১৯ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মোটর শোভাযাত্রা করেছে।  ১৪ অক্টোবর  দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পরে মোটর শোভাযাত্রাটি  বোলিয়ারপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নন্দনপার্ক এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  এসময়  মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপে করে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। সেই সাথে পিকাআপ গুলোতে বাদক দলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত ব্যানার সুসজ্জিত করা হয়।  পরে উপস্থিত সবার জন্য গণভোজের আয়োজন করা হয়।

এসময় সাইফুল ইসলাম বলেন, আজকের মোটর শোভাযাত্রায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে। আমার জীবন এতো বড় শোভাযাত্রা এরআগে দেখি নাই। এতেই বোঝা যায় মানুষ আমাকে ভালোবােস। তাই আমি মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো আপনি তৃণমূল পর্যায়ে যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দিলে বিজয়ী হবে তার হাতে নৌকা তুলে দিবেন।

এসময় মোটর শোভযাত্রায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামীম আহমেদ  সুমন, ঢাকা জেলা উত্তর  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি    ইমতিয়াজ আহমেদ,  ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক প্রিন্স প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার