ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুর বায়োকপি দেখলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নেতৃবৃন্দ


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:৪৩
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের উদ্যোগে স্থানীয় যুবলীগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী হলে গিয়ে ‘মুজিব"একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখেছেন।
 
১৪ ই অক্টোবর শনিবার চুয়াডাঙ্গায় একমাত্র সিনেমা হল চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলে রাত ৯ টার শো-তে দল বেঁধে মুভিটি দেখেন তিনি। এ সময় স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের চোখে ছিলে আনন্দের উচ্ছাস। 
শো শুরুর আগে যুবলীগের নেতাকর্মীবৃন্দ দলবেঁধে জয় বাংলার স্লোগান দিতে দিতে সিনেমা হলে প্রবেশ করেন। যুবলীগের নেতা-কর্মীদের উচ্ছ্বাসে ও আবেগে মুখরিত ছিল সিনেমা হল প্রাঙ্গণ। 
এ সময় দলের নেতাকর্মীদের নিয়ে সম্মিলিতভাবে সিনেমা দেখার আয়োজন প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে যে চলচ্চিত্র, সেটা ইতিহাসেরই অংশ। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় ঐতিহাসিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মিত হয়েছে। চুয়াডাঙ্গার এই হলটিতে সারাদেশের মতো সিনেমাটি মুক্তি পেয়েছে। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি সর্বস্তরের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে দেখতে আজকে হলে সিনেমাটি দেখলাম।
তিনি আরও বলেন, সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবন আমরা বইতে পড়েছি, যেটা শুনেছি, তার সাথে হুবহু মিল রেখে সুন্দরভাবে জাগ্রত ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটিতে যারা অভিনয় করেছেন তারাও সুনিপুণভাবে বঙ্গবন্ধু ও তার পরিজনদের ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে যেন বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছেন। ছবিটি দেখে অনেকের চোখের পানি এসেছে। সিনেমার শুরুতে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।
তিনি বলেন আরও বলেন ‘আমরা যারা রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, তাদের প্রত্যেকেরই উচিত এই চলচ্চিত্রটি দেখা  । আজকে যেমন  নেতাকর্মীদের নিয়ে দেখেছি। এছাড়া যতদিন এই হলে সিনেমাটি চলবে, প্রতিদিন আমাদের  নেতাকর্মী সিনেমাটি দেখবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী,হাফিজুর রহমান হাপু,আবু বক্কর সিদ্দিক আরিফ,যুবলীগ নেতা পিরু মিয়া,শেখ শাহি,হাসানুল ইসলাম পলেন,জুয়েল জোয়াদ্দার , রামিম হাসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিউল শেখ সুইট,দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, মহসিন হক রনি, আরো উপস্থিত ছিলেন
আলিহিম,মিঠু,কবির,জুয়েল,রাসেল,নয়ন,
পারভেজ,রাজন,মাফুজ,রাজা,ফিরোজ,তারিক,টিটোন,আশরাফুল,আসিব,রঞ্জু,আবু,হৃদয়, নাইম,লিপটন,আরাফাত,হাসান,রনি,জনি,শফিক, অমিত,লিমন,বাচ্চু,তাজনুর,টিপু,সান,আলো,মন্ডল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, ছাত্রলীগ নেতা ইমরান ফেরদৌস, মিলন, শাহীন, নোমান,সাকিব, তানজির, প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ