ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে পলাশে নারীরা পেল সেলাই মেশিন ও নগদ অর্থ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ৪:৫৪

‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নরসিংদীর পলাশে করোনা মহামারীতে কর্মহীন, অতিদরিদ্র ও অসচ্ছল সাত নারী সেলাই মেশিন ও দুই নারী পেল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার করে নগদ অর্থ। আজ রোববার (৮ ‍আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এ সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদিকুর রহমান আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ মো. আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক মন্টু ‍এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

এমএসএম / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা