রামুতে পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু
কক্সবাজারের রামুতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ইসলাম(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(১৫ অক্টোবর) বেলা পৌন ১টার সময় কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত সোয়ামিয়া পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। নিহত যুবক একই ওয়ার্ডের ভিলেজার পাড়ার বাসিন্দা সৈয়দ আহমদ এর পুত্র। জানা যায়, মোহাম্মদ ইসলাম ও তার সাথে আরও দুই বন্ধু মিলে সুওয়ামিয়া পুকুরে গোসল করতে নামে। তারা ফিশিং বোট নিয়ে পুকুরের মাঝে খেলা করছিলো। হঠাৎ করে নৌকা ডুবে গেলে তার সাথে থাকা দুই বন্ধু ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইসলাম গভীর পানিতে ডুবে যায়। স্থানীয় মেম্বার হাসান তালুকদারসহ জনগণ প্রায় আধাঘন্টা খোঁজাখুজির পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর সাথে সাথে রামু সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি