ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে প্রবীণ সাংবাদিকের মৃত্যু


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-১০-২০২৩ বিকাল ৫:২৩
চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি ও দক্ষিণ চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাক রাজ  মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হলে নগরীর ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি ইন্তেকাল করেছেন।  রবিবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ী দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তিনি দৈনিক প্রথম আলো,দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছিলেন এবং সর্বশেষ দৈনিক কালবেলা'তে চন্দনাইশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 
 
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, এলডিপি চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীরবিক্রম,  উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য কৈয়ুম চৌধুরী,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী,  উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী,   মুক্তিযোদ্বা কমান্ডার জাফর আলী হিরু। 
 
তার মৃত্যুতে দক্ষিণ চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ