শুভাঢ্যা খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে ভিডিও কনফারেন্সে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।
খালটির খনন বাস্তবায়নে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। ১৪ কিলোমিটার শুভাঢ্যা খালটি খনন কাজে প্রথম ধাপে ব্যয় হবে ৩ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা।
এ সময় ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজি মো. স্বাধীন শেখ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী আব্দুল আলীমসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। বিএনপি ও জাতীয় পার্টির সময় খালটি দখল হয়েছে। খেলার মাঠ দখল করে হাউজিং করেছে বিএনপি।
জেলা পরিষদ মার্কেট খালের ভেতর রয়েছে- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, খালের দুই পাশে কিছুই থাকবে না। শুভাঢ্যা খালটি ১৪ কিলোমিটার। শুভাঢ্যা খালে ২২টি ছোট বড় কালভার্ড উচ্ছেদ করতে হবে। এই খাল তিন ধাপে উন্নতি করতে হবে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা