ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শালিখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ২:০
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরার শালিখা উপজেলার ইমাম-উলামা পরিষদ।
রবিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান থেকে উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
বক্তারা আরও বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচী আমরা ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সেই সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।
এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন,শালিখা উপজেলা  ইমাম ও ওলামা  পরিষদের সাধারন সম্পাদক মাওলানা ইমামউদ্দিম নূরী,শিক্ষা সচিব মুফতি মোশাররফ হোসেন, সহসম্পাদক মাওলানা মোঃ উসমান গনি সাইফি ,সাংগঠনিক সম্পাদক  মাঃ সিহাবুর রহমান, মাওলানা মোঃ আসরাফ আলী, মাওলানা মোঃ আবু হুরায় রা, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এছাড়া উপজেলার  বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা