মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের হাইভোল্টেজ মেইন লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় ইসলাম (১৯) নামে এক রঙমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর চকরামচন্দ্র মোল্লাপাড়া হারুনুর রশিদের ছেলে। সে রবিবার (১৫ অক্টোবর) মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট ভবনের ছাদে এই দূর্ঘটনা ঘটে। এলাকার দোকানদার মশিউর রহমান জানান, হৃদয় ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকির কাছে গেলে ট্যাংকির সাথে প্রায় লেগে থাকা মেইন লাইনের তারের টানে সে উপরে উঠে তারের সাথে লেগে যায় এবং পরে নিচে পড়ে যায়। এ সময় বিকট শব্দে আওয়াজ হয়ে হৃদয়ের শরীরে আগুন ধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিনেমা হল এলাকায় রাখেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা লিডার আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, ছাঁদ থেকে সামান্য উঁচুতে থাকা বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া হৃদয়ের মরদেহ ছাদের উপরেই পড়ে ছিল।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই বিল্ডিং নির্মাণের আগে থেকে সেখান দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের মেইন লাইন চলে গেছে। এই তারের নিচে খুব কাছ দিয়ে উঁচু করে ছাঁদ দেয়া হয়েছে। যে কেউ ছাদে উঠলেই ওই বিদ্যুতের টানে তারে আটকে যেতে পারে। স্থানীয়রা জানান নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট অল্পসময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। একারণে ওই ভবনে রঙের কাজ করছিল হৃদয়। ওই ভবনের মালিক সুরুজ হাসানের বড় ভাই ফিরোজ হাসান জানান, ছাদের সামান্য উপরেই হাই ভোল্টেজের তার থাকায় বাড়ির লোকজন তাকে ছাদে উঠতে নিষেধ করেছেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম সাংবাদিকদের জানান হাই ভোল্টেজের তারের নিচে খুব কাছাকাছি পর্যন্ত উঁচু করে ভবন নির্মাণের বিষয়টি জানেন না। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা এন্ট্রি করা হবে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে নিহতের বাবা মায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন