ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন -এর শুভ উদ্বোধন


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:১২
গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন -২০২৩ এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 
 
গোপালগঞ্জ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে এই টিকাদান কর্মসূচির শুভ উদ্ভোধন অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে কাজী মাহবুবুল আলম তিনি উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। এর আগে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা,জেলা  আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, চৌধুরী, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.জাকির হোসেন, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাচিপের কোষাধ্যক্ষ ডা. হুমায়ূন কবির প্রমুখ।
 
ডব্লিইউএইচও 'র গোপালগঞ্জ প্রতিনিধি ডা. নিশাত তাসনিমের স্বাগত বক্তব্যে টিকা কেন নিবো ?  টিকা নিলে কি হবে ?  কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা ?  নিয়মে নিলে ভালো ফল ফল পাওয়া যাবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পরে টিকা নিতে আগত শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে সুশৃংখলভাবে এইচপিভি টিকা গ্রহণ করে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ( এইচপিভি)  টিকাদান ক্যান্পেইন -২০২৩ সফল ও সার্থক করতে সচেতন সকলকে আহবান জানান। 
 
এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা জিবিতেষ বিশ্বাস, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস. এম. সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জেলার  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা কোভিড-১৯  টিকার ন্যায় বর্তমান সরকারের গৃহীত এ উদ্যোগে ভূয়সী প্রশংসা করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান সকলের সুস্হতা রক্ষা  এই টিকা কার্যক্রম গোপালগঞ্জ থেকেই প্রথম শুরু হলো, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে  পঞ্চম শ্রেনী হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের  বিনা মূল্য টিকা কার্যক্রম চলবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে মানুষের মুখে হাসি দেখার স্বপ্ন দেখেন। কবিগুরু রবীন্দ্রনাথ এর লেখা স্মরণ করে বললেন " বিপদে মোরে রক্ষা করো  এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।  তিনিই হলেন পিতা মুজিবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার কন্যা " গল্প" কে প্রথম টিকা দিয়ে শেখ হাসিনা স্কুল এর ছাএীদের উৎসাহিত করেন। " ভয় নেই" 
এর পর গোপালগঞ্জ জেলার সরকারি বীণাপানি বালিকা উচ্চ বিদ্যালয় টিকার কার্যক্রমে অংশ গ্রহণ করেন এবং পরবর্তী জেলার সকল স্কুলে এই কর্মসূচি ও বাংলাদেশের সকল জেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ( এইচপিভি )  টিকা কার্যক্রম চলবে। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্য টিকা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ