জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত
জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (RHRN-২)“ প্রকল্প কর্তৃক আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে তেঘর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা: যারিন তাসনিম।
ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মুর্শিদা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, মাজেদুল ইসলাম, মাহমুদ হাসান পলাশ, শরীফা রানী, হাজেরা খাতুন ডলি প্রমুখ।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী, শিক্ষকগন এবং ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা অংশগ্রহন করেন।
পরে শ্রেণীকক্ষে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের চ্যালেঞ্জ, উত্তোরণের উপায় ও পাঠদানের পরিকল্পনা বিষয়ক প্রথম সভার গ্রুপ ওয়ার্ক বাস্তবায়ন ফলোআপ করা হয় এবং নতুন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পৃথকভাবে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন গ্রুপে খেলাধুলার আয়োজন করা হয়। এবং ১ম,২য়, ৩য় স্থানকারীকে পুরুষ্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied