ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ট্রেনে ফেন্সিডিল পাচারকালে চার নারী আটক


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৪১
শরীরে ফেন্সিডিল বেঁধে ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার পথে চার নারীকে আটক  করেছে  র‍্যাব-৫,জয়পুরহাট। সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।মঙ্গলবার  ( ১৭ অক্টোবর ) সকাল  ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
 
আটকরা হলেন- ইতি (২৭),মনোয়ারা বেগম (৩৬),আনোয়ারা (৪৪) ও  মেরিনা (৪৬)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।র‍্যাব জানায়, চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদককারবারি বিশেষ কায়দায় বডি ফিটিং করে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে এমন তথ্য আসে র‍্যাবের কাছে। এরপর জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট রেলস্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির বিষয়ে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশি করার সময় ওই চার নারী ট্রেনের বগি হতে পালানোর চেষ্টা করে। তখন প্ল্যাটফর্মের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ ও আটক করা হয়।
 
র‍্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত