দুমকি থানায় পুলিশের জলে আটক মাদক সম্রাট দুলাল সিকদার
পটুয়াখালীর দুমকীতে আন্তঃজেলা মাদক সম্রাট নামে খ্যাত ও যাবজ্জীবন সাজা প্রাপ্তসহ একাধিক মামলার আসামী মোঃ দুলাল সিকদারকে (৪০) আটক করেছে দুমকী থানা পুলিশ।
আটক মোঃ দুলাল সিকদার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা গ্রামের মৃত. নূর মোহাম্মাদ সিকদারের ছেলে।
সোমবার(১৬ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামী দুলাল সিকদারকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় এসআই(নিঃ)/মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দুলালকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আলোর সময়কে জানান, পটুয়াখালীতে মাদকের মূল হোতা এ দুলাল সিকদার। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়াও তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied