প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেনঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন; দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেই অসংখ্য মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্নরকম ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে।"
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমান সরকার কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় রূপগঞ্জ ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবের বন্ধু উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, 'বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন- বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। এসব ভাতার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরেরর সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান, রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied