কাপ্তাইয়ে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স'র উদ্বোধন
ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে বাংলার ম্যাথের পরিচালনায় এবং রাঙামাটির জেলার কাপ্তাই শিশু নিকেতন স্কুলের সার্বিক সহযোগীতায় শুরু হলো তিন ব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই শিশু নিকেতন স্কুল প্রাঙ্গনে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ আর ই ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আব্দুল্লাহ-আল-রাজন।
এসসয় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এখন থেকে আমাদের কে প্রস্তুত হতে হবে। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া পৃথিবীর সব কিছুতেই ক্যালকুলেশন এর কার্যক্রম রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে গণিত ভূমিকা পালন করে। তাই গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে এবং দক্ষ হতে হবে। পাশাপাশি সুন্দর এই আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এদিকে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলার ম্যাথের কো-ফাউন্ডার আহমেদ শাহরিয়ার, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবসের মেন্টর মাহমুদুল ইসলাম আফ্রিদী, বিশ্ব রোবট অলিম্পিয়াডের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর এমওবি জিহাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সদস্য মোঃ মাজিদুর রহমান, সিএসএস'র কো- ফাউন্ডার মোঃ ওমর ছালেহীন, কো- অর্ডিনেটর সুরন্ত তঞ্চঙ্গ্যা, প্রজেক্ট ম্যানেজার মোঃ বায়োজীদ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন প্রমুখ।
কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহানা আক্তার জানান, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে ৫ম শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। যেখানে গণিত উৎসবে শিশু নিকেতন স্কুলের ষষ্ঠ থেকে নবম এবং রোবটিক্স ওয়ার্কসপে অষ্টম ও নবম শ্রেণীর মোট শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied