জয়পুরহাট জেলা পুলিশ তিন ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে ১ম
জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মামলা তদন্তের পর আদালতে জমা দেওয়া চার্জশীটে ভিত্তিতে সাজা হয়েছে ৬৭.৬৮ শতাংশ আসামির। যা দেশের মধ্যে সর্বোচ্চ। ওয়ারেন্ট তামিলে ধারাবাহিকভাবে ওয়ারেন্ট মাস্টার খ্যাত জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছে।এছাড়াও আইন শৃংখলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট বরাবরের মতো প্রথম স্থান অক্ষুন্ন রেখেছে।
পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক কনফারেন্সে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উক্ত কনফারেন্সে পুলিশের আইজিপির সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করায় ইতিপূর্বেও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জয়পুরহাট জেলা পুলিশ সবসময় পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। জেলা পুলিশ টিম ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এলক্ষ্যে মামলা তদন্ত কার্যক্রম সঠিক ভাবে তদারকির পাশাপাশি বিচারিক কার্যক্রমের সময় সঠিক ভাবে সাক্ষী হাজির করাটাও আমি নিবিড়ভাবে তদারকি করি। এবং আসামি গ্রেফতারের বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করি।
জানা গেছে, পুলিশ সুপার হিসেবে জয়পুরহাটে মোহাম্মদ নূরে আলম যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, গুরুত্বপূর্ণ সড়কে, স্থানীয় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবির টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছিলেন। এর ফলে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে সারাদেশে এবারও মাদক, জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন জয়পুরহাট জেলা পুলিশ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied